,

তালেবান-সেনা সংঘর্ষে আফগানিস্তানে ১২৮ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বালখ ও কান্দুসপ্রদেশে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১২৮ জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ওই সংঘর্ষ শনিবার পর্যন্ত চলে। শনিবার পৃথক তিনটি সংঘর্ষে কমপক্ষে ১৪ নিরাপত্তাকর্মী এবং ১১৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। খবর আফগানিস্তান টাইমসের।

শনিবার উত্তরাঞ্চলীয় টাখারপ্রদেশে একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় অন্তত ৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) এক বিবৃতি দিয়ে জানায়, বিগত ২৪ ঘণ্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের কমপক্ষে ১১৪ জন নিহত হয়েছেন।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের হামলায় আরও চার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র।

দেশটির রাজধানী কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে। তাতে প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এ ছাড়া আহত হয়েছেন একজন বেসামিরক নাগরিকসহ চারজন। তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি।

সম্প্রতি রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিতই এসব হামলা চালানো হচ্ছে।

ফলে বন্দিমুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিল বা যতটা অগ্রগতি দেখা দিয়েছিল, তা আরও বিলম্বিত হচ্ছে। এতে করে আফগানিস্তানের সরকারপক্ষের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে তা অনুমেয়।

অবশ্য তালেবানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে– বাকি তালেবান বন্দিদের মুক্ত করে না দেয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করবে না তারা।

কাবুল সরকার তাদের হাতে বন্দি প্রায় ৪০০ তালেবান যোদ্ধার মধ্যে ৮০ জনকে সম্প্রতি মুক্তি দিয়েছে। গত ৯ আগস্ট দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ থেকে এসব বন্দি মুক্তির অনুমোদন দেয়া হয়।

প্রাথমিক বন্দি মুক্তির পর অস্ট্রেলিয়া এবং ফ্রান্স আনুষ্ঠানিকভাবে কাবুল সরকারকে জানিয়েছে, তাদের দেশের নাগরিক হত্যার সঙ্গে জড়িত তালেবান বন্দিদের যেন মুক্তি না দেয়া হয়। আফগান কর্তৃপক্ষ অবশ্য বলছে, দেশ দুটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাবুল সরকার ইতোমধ্যে ৪ হাজার ৬৮০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত রক্ষা করে তারা ইতিমধ্যে সরকার সমর্থিত এক হাজার বন্দিকে মুক্তি দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানকে তাদের অস্ত্র নামিয়ে রেখে প্রস্তাবিত আন্তঃআফগান শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা