শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির মৃত্যুর গুজব

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টে এখনো তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এদিকে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে অভিজিৎ মুখার্জি।

আজ বৃহস্পতিবার টুইটারে অভিজিৎ লিখেছেন, আমার বাবা শ্রী প্রণব মুখার্জি এখনো বেঁচে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিখ্যাত সাংবাদিকরা গুজব ও ভুয়া সংবাদ ছড়াচ্ছেন। ভারতের মিডিয়া যে ভুয়া সংবাদের কারখানা হয়ে গেছে এসব আচরণ সেটাই প্রমাণ করে।

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখার্জি। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে প্রণব মুখার্জির অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন থেকেই হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে সাবেক এই রাষ্ট্রপতিকে।

হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি নিয়মতি রক্ত পাতলা করার ওষুধ খান। আর সে কারণেই অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ কমছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ