,

ঈদুল আজহার কারণে রাজ্যে ১ আগস্ট লকডাউন নয় : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে দৈনিক গড়ে প্রায় দুই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বিশেষ ধরনের লকডাউন চলছে।

সপ্তাহে দু’দিন সকাল ৬টা থেকে রাত ১০ পর্যন্ত চলছে লকডাউন।
কিন্তু মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার কারণে আসন্ন ১ আগস্ট (শনিবার) রাজ্যে লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এ ঘোষণার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে আগামীকাল বুধবার (২৯ জুলাই) পশ্চিমবঙ্গ সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতিতে লকডাউন চালু হবে। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯, ৩০ আগস্ট রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। অর্থাৎ সপ্তাহের প্রতি শনি ও রোববার চলবে সম্পূর্ণ লকডাউন।

‘কিন্তু ১ অগাস্ট ঈদুল আজহা ও ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের কারণে, এ দুইদিন রাজ্যে লকডাউন থাকবে না। ’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা