,

করোনা উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ৮৭৪ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের পর দেশে করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে ১ হাজার ৮৭৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার ১২ থেকে ১৮ জুলাইয়ের করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

করোনা পরিস্থিতি নিয়ে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে এ প্রতিবেদন দেওয়া হয়।

এতে বলা হয়েছে, টানা ৫ সপ্তাহ বাড়ার পর গত তিন সপ্তাহ ধরে এমন মৃত্যুর সংখ্যা কমেছে। সর্বশেষ সপ্তাহে এমন মৃত্যু হয়েছে ৬৮ জনের। এর আগের সপ্তাহে এটি ছিল ১১০ জন এবং তার আগের সপ্তাহে ছিল ১৭২ জন।

গবেষণা প্রতিবেদন বলছে, করোনার উপসর্গ নিয়ে শুধু চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৫৮৮ জন। ঢাকা বিভাগে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ২৫১ জন, রাজশাহী বিভাগে ১৯৪ জন, বরিশালে ২২৩ জন, সিলেটে ৯৭ জন, রংপুর ৮২ জন ও ময়মনসিংহ বিভাগে ৫৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

বিপিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প। জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও। করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে একটি প্রতিবেদন দিচ্ছে তারা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনায় মৃত্যুর হিসাব দেওয়া হয় প্রতিদিন। তবে করোনার উপসর্গ বা সন্দেহজনক মৃত্যুর কোনো সরকারি তথ্য দেওয়া হয় না।

সরকারি হিসাব অনুযায়ী, বুধবার সকাল নাগাদ দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনের।

 

পূর্বপশ্চিমবিডি.নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা