,

আরব আমিরাতে নামলেই করোনা টেস্ট

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাইরে থেকে আসা সকল যাত্রীর কভিড-১৯ পিসিআর টেস্ট করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আরব আমিরাত সরকারের এক নির্দেশনায় বলা হয়- করোনাভাইরাস সংক্রমণ রুখতে নিজেদের নাগরিক, বাসিন্দাসহ নির্বিশেষে সকল দেশ থেকে আসা পর্যটক, ট্রানজিট যাত্রীদের কভিড-১৯ টেস্ট করানো হবে।

আরব আমিরাতের সকল বিমানবন্দরে ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

দেশটির ন্যাশনাল অথোরিটি ফর ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল কো-অপারেশন থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

তাতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও অন্যান্য দেশে ভ্রমণে যাওয়ার আগে নিজেদের সকল নাগরিক ও বাসিন্দাদের কভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে।

তবে ১২ বছরের কম বয়সীদের ল্যাবরেটরি টেস্ট করাতে হবে না বলে জানানো হয়েছে। টেস্ট করানোর দিন থেকে এর মেয়াদ থাকবে ৯৬ ঘণ্টা।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রিত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ হাজার, এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। সুস্থ হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। বর্তমানে দেশটিতে করোনারোগী রয়েছে মাত্র ৭ হাজার।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট