,

সুন্দরবনে ক্ষুধায় মারা গেলো বাঘটি!

news-image

খুলনা প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন আন্দারমানিক ক্যাম্প এলাকায় একটি পূর্ণ বয়স্ক মাদী বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার বাঘটি মারা যায়। বনবিভাগের দাবি, পায়ের গোড়ালিতে ক্ষতের কারণে শিকার করতে না পেরে ক্ষুধায় বাঘটির মৃত্যু হয়েছে।

সোমবার সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বাঘটির বয়স ১৪ বছর। এর দৈর্ঘ্য ৭ ফুট ও উচ্চতা ৩ ফুট।

বনবিভাগ জানায়, বাঘটির মৃত্যুর খবর শুনে শনিবার সেখানে যায় বনবিভাগের লোকজন। বাঘটির ময়নাতদন্ত করে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ ও চামড়া ছাড়ানো হয়। এরপর বাঘটির মরদেহ ক্যাম্পের পাশেই মাটিচাপা দেওয়া হয়।

উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের উপকূল থেকে ১ কিলোমিটার গভীরে আন্দারমানিক ক্যাম্পটির অবস্থান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি