,

চীনের সঙ্গে বিবাদের মধ্যে পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ ভারতের

news-image

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহত হওয়ার পর থেকেই বেশ চাপে রয়েছে ভারত। গালওয়ান উপত্যকার পুরোটাই নিজেদের এলাকা দাবি করে বিপুল সেনা মোতায়েন করেছে চীন, প্রতিবেশী আরেক দেশ নেপালও সীমান্তে সেনা টহল বাড়িয়েছে। এসব নিয়ে এমনিতেই বেশ চাপে রয়েছে ভারত। এর মধ্যেই ‘চিরশত্রু’ পাকিস্তানের সঙ্গেও নতুন করে দ্বন্দ্বে জড়াল দেশটি।

শনিবার পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরের হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতের ব্যাপক গোলাবর্ষণে এক শিশু নিহত ও আরেক শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

পুনচ ডিভিশন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রশিদ নাঈম খান জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে অন্তত বিকেল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ভারতীয় বাহিনী।

এতে কালামুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত ও তার মা আহত হন। এসময় একই গ্রামের নয় বছরের আরও এক শিশু আহত হয়েছে। গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

বিনা উস্কানিতে পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতীয়দের এমন ‘বর্বরোচিত’ হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পাকিস্তানের দাবি অগ্রাহ্য করে উল্টো তাদের দিকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। তাদের দাবি, পাকিস্তান বিনা প্ররোচণায় রামপুর সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার হামলা চালায়। এতে ভারতের অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা