,

সেই শিক্ষকদের মুক্তি চাইলেন নাসিমের পুত্রবধূ

news-image

নিউজ ডেস্ক : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সময়ে অসুস্থ ছিলেন তার পুত্রবধূ সাবরিনা সুলতানা চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ফেসবুকের বিদ্রুপাত্মক স্ট্যাটাস অন্য অনেকের মত তিনিও মেনে নিতে পারেননি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে বিষয়টি নিয়ে শনিবার দেয়া এক স্ট্যাটাসে নিজের আবেগ প্রকাশ করেছেন এই শিক্ষিকা। স্ট্যাটাসে তিনি গ্রেপ্তার হওয়া শিক্ষকদেরও মুক্তি চেয়েছেন। লিখেছেন,‌ ‘কোনো শাস্তি বা মামলা আমরা চাই না। এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন।…কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে। হিংসা-বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন। ’ তার স্ট্যাটাসটি হুবহুল তুলে ধরা হলো-

ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অপমানে । তাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারপর আমি নিজে চোখটা বন্ধ করে অনেক ক্ষণ ভাবলাম যে বাবা থাকলে কি করতেন। উত্তরটা পেয়ে গেলাম । তিনি হাসতেন , বলতেন ক্ষমা করতে । গ্রেফতার বা শাস্তি কিছুই চাইতেন না । এরকমই মানুষ ছিলেন তিনি । আমি নিজেও কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনি নি। একটা ছবি পর্যন্ত না । এখন আসলে নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম । বাবাকে হারালাম । তারপর এসব নিষ্ঠুর আচরণ । তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম। কোনো শাস্তি বা মামলা আমরা চাই না । এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই । বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন। তারপরও যদি তাঁর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তাঁকে ক্ষমা করবেন।

কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে । হিংসা বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান , ভালো থাকুন । গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেনো জান্নাতবাসী হোন । আমাকেও ক্ষমা করবেন সাময়িক উত্তেজনার জন্যে । আমিও যেনো আমার সীমিত সামর্থ্য মানুষের পাশে থাকতে পারি । ভালো থাকবেন আপনারা।

উল্লেখ্য, প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা