,

করোনা উপসর্গ নিয়ে ইউপি সচিবের মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের সচিব হাফিজুর রহমান (৪৫)।

শুক্রবার রাত পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান। শুক্রবার দুপরে তার শ্বাসকষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতিতে আইসিইউ এর প্রয়োজনীয়তা দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

হাফিজুর রহমানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাবনা জেলা প্রশাসন আইসিইউ-এর ব্যবস্থা করেছিল। তবে, সেখানে নেওয়ার আগেই তিনি মারা যান।

ইউএনও আরও জানান, করোনাকালে ত্রাণ কার্যক্রম ও সরকারি সুবিধাদি তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে নিরন্তর পরিশ্রম করছিলেন হাফিজুর রহমান। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো। করোনা পরীক্ষার জন্য হাফিজুর রহমানের নমুনা কয়েকদিন আগে রাজশাহী পাঠানো হয়েছে, পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

শনিবার হাফিজুর রহমানকে দোগাছি ইউনিয়নের নিজ গ্রামে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি