করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত পুলিশ কনস্টেবল ফয়সাল আলম (৩৮) মারা গেছেন। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা শনিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
পরে সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।











