,

একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪০

news-image

নিউজ ডেস্ক : চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪০ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শনিবার সকাল আটটা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন।

আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৪৮ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯ শতাংশ, মৃত্যুর হার ১.৩১ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের বয়স, লিঙ্গ, বিভাগীয় পরিচয় এসব বুলেটিনে তুলে ধরা হয়নি।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬২৮ জনকে, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৭ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৫৩৮ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৭৪ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা