,

পাপুলের সঙ্গে ২ কুয়েতি অভিযুক্ত

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে মানবপাচারে যুক্ত থাকার অভিযোগে কুয়েতে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত একজন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আমলাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ওই দুই নাগরিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার কুয়েতের গণমাধ্যম আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে শ্রমিক আনার জন্যে ওই দুই নাগরিককে কী পরিমাণ অর্থ দিয়েছেন তা বিস্তারিত জানিয়ে স্বীকারোক্তি দিয়েছেন এমপি পাপুল।

পাপুল যে প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করেন সেখান থেকে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বিপুল পরিমাণের অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন আদালতকে বলেন, এমপি পাপুল সে প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে টাকা অপর এক সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

দ্বিতীয় ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাদেশি এমপির সঙ্গে তার সম্পর্ক থাকায় সেই টাকা নেওয়া হয়েছিল একটি কোম্পানি গঠন করার জন্যে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মাধ্যমে অর্থ লেনদেন করেননি বলেও আদালতকে জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা