,

দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

news-image

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি : সিরাজগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে রাজশাহীগামী তুলাবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে কড্ডাগামী ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন মারা যান এবং হাসপাতালে একজন মারা যান। গুরতর আহত হন আরো দু’জন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। ভর্তির পর আরেকজন মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। এ দিকে দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ গাড়ি চলাচল স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি