,

নবীনগরে মামলার বাদীর সাংবাদিক সম্মেলন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মামলা বাদীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি  ও হুমকি দেওয়ার  অভিযোগ করে নিজের পরিবার নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন অপহরণ হওয়া ওই ছাত্রীর মা মোসাম্মৎ শিল্পী আক্তার। সোমবার স্থানীয় প্রেসকাবে সামাজিক দুরত্ব বাজায় রেখে এ সংবাদ সম্মেলনে শিল্পী আক্তার বলেন, অপহরণকারি রসুল্লাবাদ গ্রামের আঃ রউফ মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম শান্ত আমার নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে  তার নিজ বাড়িতে নিয়ে আটকিয়ে রাখে। সংবাদ পেয়ে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে ওই গ্রামে অভিযান চালালে শান্ত আমার মেয়েকে নিয়ে অন্যত্র লুকিয়ে রাখে।
আমার মেয়েকে খুঁজে বের করায় আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে উপস্থিত অপহৃতার ফুফাতো ভাই নূরে আলম সাংবাদিকদের বলেন, হুমকিদাতা শান্ত’র বড় ভাই বাবুল একজন প্রতারক ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
উল্লেখ্য, উপজেলার বাড়িখলা গ্রামের ওই শিক্ষার্থী লাউর ফতেহপুর আর.এন.টি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী গত ৮জুন সকালে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার নবীনগর পৌর এলাকার শেখ রাসেল স্টেডিয়ামের সামনে থেকে ওই স্কুল ছাত্রীসহ শান্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিল্পী আক্তার বাদী হয়ে নবীনগর থানায় ন মামল দায়ের করেন। বর্তমানে আটক হওয়া শান্ত জেল হাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি