,

লালবাগ-আজিমপুর ‘রেড জোন’র তালিকায়, প্রস্তুতি নেই এলাকাব‌াসীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বেলা সাড়ে এগারোটা। রাজধানীর আজিমপুরে ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের অদূরে রাস্তার পাশে ফুটপাতে একটি চায়ের দোকানে বসে আয়েশি ভঙ্গিতে বসে আছেন জনাচারেক কাস্টমার। তাদের দুজনকে সিগারেট টানতে, একজনকে জাতীয় দৈনিকে চোখ বোলাতে এবং আরেকজনকে এক পায়ের ওপর আরেক পা তুলে বসে থাকতে দেখা যায়।

চারজনের মধ্যে তিনজনের মুখে মাস্ক নেই। শুধুমাত্র যিনি জাতীয় দৈনিকে চোখ বোলাচ্ছিলেন তার মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে নামানো।

তাদের এলাকায় করোনা সংক্রমণ বেশি এবং এ কারণে এলাকাটি ‘রেড জোন’হিসেবে ঘোষণার জন্য তালিকাভুক্ত হয়েছে এবং এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হতে পারে। এ খবর তারা জানেন কি-না জানতে চাইলে তারা সবাই একসঙ্গে বললেন, পত্রিকা পড়ে ও টেলিভিশনে দেখে তারা ‘রেড জোন’ ঘোষণার কথা জেনেছেন। তবে আজিমপুরের কোন এলাকা কবে থেকে কীভাবে লকডাউন করা হবে, সে সম্পর্কে তারা স্থানীয় থানা পুলিশ, ওয়ার্ড কমিশনার কিংবা রাজনৈতিক নেতা কারো মুখ থেকে এখনো কিছু শোনেননি। আগে থেকে না জানিয়ে হঠাৎ করে লকডাউন করা হলে তারা সমস্যায় পড়বেন বলে জানান।

একই চিত্র দেখা গেল লালবাগ চৌরাস্তাসহ বিভিন্ন এলাকা ঘুরে। এসব এলাকার রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল অনেকটা স্বাভাবিক। মাংসের দোকান, কনফেকশনারি, হোটেল, রেস্তোরাঁ খোলা রয়েছে। ফুটপাতে ভাসমান শাকসবজির দোকানে মৌসুমি বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছেন হকাররা।

‘রেড জোন’ হিসেবে ঘোষণার কথা শুনলেও লালবাগ এলাকার কোন পাড়া-মহল্লা লকডাউন করা হবে, নাকি গোটা লালবাগে লকডাউন থাকবে, লকডাউন থাকলে এলাকার ব্যবসা-বাণিজ্য কীভাবে চলবে-এসব নিয়ে আলোচনা থাকলেও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না আসলে লকডাউনটা কোথায় হবে?

রাজধানীর লালবাগের খাজে দেওয়ান এলাকার বাসিন্দা সোলাইমান হোসেন। তার ব্যবসা চকবাজারে। তিনি জাগো নিউজকে বলেন, ‘শুনছি লালবাগ রেড জোন হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু লালবাগের কোনো নির্দিষ্ট এলাকা নাকি গোটা লালবাগ লকডাউন থাকবে তা বুঝতে পারছি না। তিনি দুইমাস ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার পর সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। তবে আগের মতো বেচাকেনা নেই। এখন যদি এলাকা লকডাউন থাকে তাহলে ব্যবসা-বাণিজ্য আবার বন্ধ করতে হবে।’ এসব ভেবে দুশ্চিন্তায় রয়েছেন সোলাইমান হোসেন।

করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকায় ৪৫টি এলাকাকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন’ হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে। রয়েছে চট্টগ্রামের ১০টি এলাকা। রেড জোন হিসেবে এই এলাকাগুলো চূড়ান্ত হতে পারে আজ। লকডাউনের মেয়াদ হবে ১৪ থেকে ২১ দিন পর্যন্ত।

এসব এলাকার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, উত্তরা, মিরপুরকে রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করেছে জাতীয় টেকনিক্যাল কমিটি।

দক্ষিণ সিটির এলাকার মধ্যে আছে-যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

গত ৯ রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে পরীক্ষামূলকভাবে ‘রেড জোন’ হিসেবে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা