মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাটফর্মে বাবার মৃত্যু, কেউ শুনল না সন্তানদের আহাজারি

news-image

রাজশাহী প্রতিনিধি : কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ছেলেমেয়ের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন আবদুল কুদ্দুস (৫৫)।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে সেখানে নামেন তিনি। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে প্লাটফর্মে পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনাভাইরাসের আশঙ্কায় স্টেশনের প্লাটফর্মে আবদুল কুদ্দুসের আশেপাশের কেউ এগিয়ে যায়নি। তিনি অজ্ঞান হয়ে প্লাটফর্মে পড়ে যাওয়ার পর সাহায্যের আশায় আহাজারি করতে থাকে দুই সন্তান। বারবার অনুরোধ করলেও রেলওয়ে কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্সে মরদেহ হাসপাতালে নিতে রাজি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আবদুল কুদ্দুসের ছেলেমেয়ে যখন বুঝতে পারলেন, তাদের বাবা আর নেই, তখন তার নিথর দেহ কাপড় দিয়ে ঢেকে দেন। এ ঘটনার প্রায় ৩০ মিনিট পর রেলওয়ে থানা পুলিশ মৃতের দেহ একটি অটোরিকশায় করে রামেকে পাঠায়।

কুদ্দুসের ছেলেমেয়ে জানান, তাদের বাবাকে রামেকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল জানান, আবদুস কুদ্দুস হার্টের রোগী ছিলেন বলে তার সন্তানরা জানিয়েছে। চিকিৎসার জন্য তাকে রাজশাহী আনা হয়েছিল। স্টেশনে ট্রেন থেকে প্ল্যাটফর্মে মাথা ঘুরে তিনি পড়ে যান। তখনই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, সেজন্য নমুনা সংগ্রহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা পজিটিভ ছিলেন কি না, পরীক্ষার পর জানা যাবে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা