,

সরকারি নির্দেশনা অমান্য করে নবীনগরে পশুরহাট

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরাধে বারবার গণজমায়েত থেকে দূরে থাকার কথা বলা হলেও, সরকারি নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসেছে পশুর হাট। করোনা প্রতিরোধের নিয়ম না জানা গ্রাম থেকে আসা এসব মানুষের জমায়েতে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। মাস্ক,হ্যান্ড গ্লাভস ব্যবহার না করেই হাটগুলোতে অবাধে চলাফেরা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে তাদের স্বাভাবিক কার্যক্রম।এতে উদ্বিগ্ন সচেতনমহল। বাজার কমিটি কি এই দায় এড়াতে পারেন? এমন প্রশ্ন এলাকাবাসীর।

জানাযায়, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পশুর হাটটি
সপ্তাহে প্রতি মঙ্গলবার বসে। আশপাশের উপজেলার মধ্যে এই হাটটি সব চেয়ে বড় হাট।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হয় হাজারো ক্রেতা বিক্রেতা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই গ্রাম গঞ্জ থেকে এসেছেন হাজারো মানুষ। কারো মুখেই মাক্স ছিলোনা, ছিলোনা সামাজিক দূরত্ব। বিশাল হাটে পশুর পাশাপাশি, ক্রেতা-বিক্রেতার ভিড়, ধুলো-ময়লা ও গাদাগাদি অবস্থায় চলছে বেচাকেনা। হাঁচি-কাশি, থুতু ফেলা, হাত মেলানো, জড়িয়েধরাসহ বন্ধ নেই সংস্পর্শে আসার কোন কিছুই। এতে ঝুঁকি বাড়াচ্ছে করোনার সংক্রমণের। তবে ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদেই এসেছেন বলছেন ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতারা বলেন, আমরা গরীব মানুষ। আমরা আসছি পেটের দায়ে। আমাদের কিস্তি আছে। হাটে না আসলে আমাদের আয় হবে না।

এক সমাজকমর্ী বলেন, গরুর হাটে একজন আরেকজনের সাথে হাত মেলাচ্ছে। টাকা নিয়ে গণনা করছে। কারো মুখেই মাক্স নেই। বিশাল এ জমায়েত ও করোনা ছড়ানোর ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে আমরা উদ্বিগ্ন।

এলাকাবাসীর অভিযোগ, ইজারাদারদের অতিলোভের কারনে আজকের পশুর বাজারটি বসিয়েছেন। গত কয়েক সপ্তাহ যাবৎ এই বাজারটি বন্ধ ছিলো, আজকে কারা জমায়েত করেছে এমন প্রশ্ন রেখে তারা বলেন, যারা সরকারী নিয়ম অমান্য করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওয়াতায় আনা হোক।এ বিষয়ে ইজারাদার আফজাল হোসেন বলেন, এই হাটটি সাপ্তাহিক হাট হওয়ার কারনে সকাল
থেকে ক্রেতা বিক্রেতারা আসতে শুরু করেন। পরে সাড়ে এগারোটার দিকে ইউএন স্যারের ফোন পেয়ে আমরা মাইকিং করে বাজারের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, বেলা আড়াইটা পর্যন্ত বাইশমৌজা বাজারে পশু কেনা বেচা
হয়েছে।এ বিষয়ে নবীনগর উপজেলা নিবার্হী কর্মকতার্ মোহাম্মদ মাসুম বলেন, সকালে খবর পেয়ে ইজারাদারকে নির্দেশ দিয়েছি দ্রুত বাজার বন্ধ করার জন্য। এবং স্থানীয় তহশিলদার ও পুলিশ পাঠিয়েছি বিষয়টি নিশ্চিত করার জন্য। তিনি আরো বলেন, পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত, বাইশমৌজা বাজার, শিবপুর ও শ্রীঘড় বাজারে পশুর হাট বসা বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি