,

ভারতে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে

news-image

মহামারি করোনা যখন চীন, ইউরোপ হয়ে আমেরিকা পর্যন্ত মারাত্মকভাবে বিস্তার ছড়াচ্ছিল তখন ভারতে সংক্রমণ অতটা ছিল না। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে এই দেশটিতে ভাইরাসটির সংক্রমণ এতটাই বাড়তে শুরু করেছে যে সাবধান না হলে হয়তো আগামী দিনগুলোতে তা আরও ভয়ংকর হয়ে উঠবে।

প্রতিদিনই দেশটিতে নতুন করে প্রায় দশ হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। এই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৯৮৭ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলো ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

করোনার প্রাদ্রুর্ভাব কিংবা প্রকোপ অনেক পরে শুরু হলেও ভারত ক্রমাগতই এতদিন আক্রান্তে শীর্ষে থাকা দেশগুলোকে টপকে যাচ্ছে। আক্রান্ত শীর্ষ দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান এখন পঞ্চম। অথচ কয়েকদিন আগেই ছিল ২০ নম্বরে। শুধু ভারতের মহারাষ্ট্র রাজ্যে যতজন মানুষ আক্রান্ত হয়েছে উৎপত্তিস্থল চীনেও তা হয়নি।

ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ হতে সময় নিয়েছিল ১১০ দিন। পরবর্তী ১ লাখ সংক্রমিত হয় মাত্র ১৫ দিনে। কিন্তু রোগ ছড়ানোর এখন যা গতি, তাতে মনে হচ্ছে এই সংখ্যিাটা ২ থেকে ৩ লাখে পৌঁছাতে মোটে সপ্তাহখানের লাগতে পারে। দ্রুতগামী সংক্রমণ সরকারের দুশ্চিন্তা বাড়িয়েছে।

সোমবার ভারতে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে অথচ ওইদিন থেকে করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার বহর কমানোর কারণে শুরু হয়েছে তথাকথিত ‌‘আনলক-১’। বিধিনিষেধ প্রত্যাহারের কারণে অর্থনৈতিক কার্যক্রম প্রায় পুরোটাই আবার সচল। মৃত্যুর সংখ্যাও রীতিমতো উদ্বেগের। প্রতিদিন তিন শতাধিকেরও বেশি মানুষ মারা যাচ্ছে।

ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত রাজ্য হলো মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রে সবচেয়ে বেশি বাজে অবস্থা দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ের। দেশটির অন্য অঞ্চলগুলোতে বিধিনিষেধ প্রত্যাহার হলেও শহরটিতে স্কুল, সিনেমা হল, শপিং মল, উপাসনালয় এবং অন্যান্য স্থানগুলো বন্ধ রয়েছে।

সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভয়ংকর হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) মহাপরিচালক ডা. রণদীপ গুলেরিয়া। এনডিটিভিকে তিনি বলেছেন, আগামী ২–৩ মাস খুবই কঠিন সময়। কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই সংক্রমণ শীর্ষে পৌঁছাতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা