শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার তার বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় ঢালাওভাবে গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন।’

তিনি বলেন, ‘বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা, সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে।’

গুজবকে ভাইরাসের চেয়ে ভয়ংকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে। এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেন পারব না? সকলের সম্মিলিত চেষ্টায় আমরাও পারব এবং সফল হবো ইনশাআল্লাহ। ’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ-একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা, অপরদিকে করোনাজনিত অসহায়-দরিদ্র মানুষের সুরক্ষা করা।’

ওবায়দুল কাদের বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও উন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছেন, এতে জনগণের আস্থাও রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।

এ সময় সরকারকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ