র্যাব সদস্য প্লাজমা দিয়ে এক চিকিৎসকের জীবন বাঁচাল
নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত র্যাব সদস্যকে প্লাজমা দিয়ে জীবন বাঁচালেন এক চিকিৎসক। গত কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন ওই র্যাব সদস্য।
র্যাব সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পিসি মনিরকে দুই দিন আগে আশঙ্কাজনক অবস্থায় রংপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাকে ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার জরুরি ভিত্তিতে প্লাজমা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্ত তার রক্তের গ্রুপ নেগেটিভ হওয়ায় ডোনার পাওয়া যাচ্ছিল না। পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. শাকিল এগিয়ে আসেন। শাকিলও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
তিনি আরও বলেন, শাকিল প্লাজমা না দিলে তার জীবন বাঁচানো কঠিন হয়ে যেতো। কো্নো ডোনার পাওয়া যাচ্ছিল না।
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওই চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।











