শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আব্বা এখন ভালো আছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। দুপুর ২টার পরে সেসব রিপোর্ট পাওয়া গেলে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন। তারা মেডিকেল বোর্ড গঠন করে করণীয় ঠিক করবেন।’

মাওলানা আনাস মাদানী আরও জানান, তার বাবা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। রোববার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।

এর আগে গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা শেষে হাটহাজারী ফেরেন।

আল্লামা শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ