শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ সপ্তাহে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন এ সপ্তাহে জমা দেয়া হচ্ছে না।

কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আরও কিছু সংখ্যক কিট চেয়ে পাঠিয়েছেন। আগামী সপ্তাহের প্রথমদিকে প্রতিবেদনটি জমা দেয়া হবে।

সোমবার (৮ জুন) সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জাগো নিউজকে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির প্রধান অনুসন্ধানকারীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরও কিছু কিটের প্রয়োজন।

বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিটের অ্যান্টিবডির কার্যকারিতার ফলাফল পরীক্ষার কাজ করছেন। পরীক্ষার কাজ প্রায় শেষের দিকে। জানা গেছে, কমিটির সদস্যরা বর্তমানে কিট পরীক্ষার ডাটা প্রসেসিংয়ের কাজ করছেন।

এদিকে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা এখন স্থগিত রয়েছে। গত মঙ্গলবার (২ জুন) গণস্বাস্থ্যের পক্ষ থেকে বিএসএমএমইউকে একটি চিঠি দিয়ে অ্যান্টিজেন কিটের পরীক্ষা আপাতত স্থগিত রাখতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ