সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের করোনা বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল।

সোমবার (৮ জুন) বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এইচইউ-৪৫১) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ অন্যান্যরা।

এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী