সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

৪৩ বছর বয়সী ডা. শাখাওয়াত হোসেন ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কনসালটেন্ট ছিলেন।

সোমবার সকাল ৮টার দিকে বাড্ডার এএমজেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ইসলামী ব্যাংক হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ জানান।

বলেন, “আমাদের এখানে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই তার মৃত্যু হয়।”

ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী