,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিট ৩০ মিনিটে করোনা শনাক্ত করবে

news-image

নিউজ ডেস্ক : মানব দেহে করোনাভাইরাসের (সার্স কোভ-২) আরএনএ-এর উপস্থিতি মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই শনাক্ত করতে সফল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল গবেষক র‌্যাপিড কলোরোমেট্রিক টেস্ট প্রক্রিয়া অনুসরণ করেছে, যা আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে পরিচিত। এই পরীক্ষা পদ্ধতিটি রোগীদের কোভিড-১৯ দ্রুত শনাক্ত করতে সহায়তা করে।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে অন্যান্য গবেষকরা সার্স কোভ-২ আরএনএ ভাইরাস সফলভাবে শনাক্ত করেছেন।

শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়, একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে এই ভাইরাস শনাক্তের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে। করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে পরীক্ষা কিটে হলুদ ও নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ পাওয়া গেছে।

এই পরীক্ষা পদ্ধতির কার্যকারিতা যাচাই করার জন্য এরই মধ্যে ঢাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবেদন করা হয়েছে। আবেদনে বিভাগটির সঙ্গে রয়েছে ‘বায়োটেক কনসার্ন’, যারা বাংলাদেশে আরটি-ল্যাম্প টেস্ট কিটের পরিবেশক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা