,

মহামারি ঠেকাতে ‘করোনা দেবী’র পূজা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের কিছু মানুষ ‘করোনা দেবী’র নামে পূজা শুরু করেছেন। গ্রামবাসীর বিশ্বাস, করোনা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই দেবীকে তুষ্ট করতে পারলে এই রোগ ভয়ে পালাবে! ভারতীয় সংবাদমাধ্যম স্কুপহুপের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে তখন আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন।

করোনাকে দেবীজ্ঞানে পূজা শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুরের রাজগঞ্জের নারীরা রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গার মাটিতে পুঁতে দেন। তাদের এমন ভক্তিশ্রদ্ধা দেখে হতবাক হয়েছেন অনেকেই। আসামেও একইরকম উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় একটি পরিবার দাবি করে তারা স্বপ্নে করোনা প্রতিরোধের ওষুধ পেয়েছে। সে ওষুধ নেওয়ার জন্যে সে বাড়িতে সামাজিক দূরত্ব ছাড়াই মানুষের ভিড় জমতে শুরু করে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করাসহ বিভিন্ন নিয়ম জারি থাকলেও এসব পূজায় সেসব নিয়মের তোয়াক্কা করা হয়নি।

ভারতে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মানুষ। ওদিকে সক্রিয় করোনা রোগীর হিসাবে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। যদিও মোট করোনা আক্রান্তের বিচারে দিল্লির আগে রয়েছে দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। আর মৃত্যুর হিসাবে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা