,

করোনায় বিমান কর্মকর্তার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. জয়নাল আবেদীন (৫৩) নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা মারা গেছেন। শনিবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ার বিভাগে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন মো. জয়নাল আবেদীন।

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন জয়নাল আবেদীন। গত শুক্রবার সন্ধ্যায় তার অসুস্থতা বেড়ে গেলে পরিবার তা অফিসকে জানায়। তখন তাকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেয় বিমান। দুই ছেলে ও স্ত্রীসহ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাজার রেলগেট সংলগ্ন মোল্লারবাড়ি এলাকায় বসবাস করতেন জয়নাল। তার স্ত্রী হাফিজা সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত; তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার থেকে জয়নাল আবেদীনের শরীরে জ্বর। প্রথমে ভেবেছিলেন মৌসুমী জ্বর। তবে জ্বর না কমায় ২ জুন তিনি ও তার স্বামী পরীক্ষা করানোর পর তাদের দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। জয়নালের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলেও কখনও শ্বাসকষ্ট ছিল না। শুক্রবার সন্ধ্যার পর তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়া হয়। সমকাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা