,

যেকোনো করোনার উপসর্গ থাকলেই পরীক্ষা : আইইডিসিআর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের মূল চারটি উপসর্গের যেকোনো একটি থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে আইইডিসিআর। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তির যদি জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মধ্যে এক বা একাধিক উপসর্গ দেখা যায় তার নমুনা সংগ্রহ করতে হবে।

আজ শনিবার দেশের সব সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এই নির্দেশনা দিয়েছেন তারা।

গণমাধ্যমে সেব্রিনা ফ্লোরা আরও জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে তারা নমুনা সংগ্রহের প্রচলিত নিয়ম অনুযায়ী একটি নির্দেশনা দিয়েছিলেন। সেখানে বিদেশফেরত ব্যক্তি কিংবা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশনাটি হালনাগাদ করা হয়েছে। করোনাভাইরাসের যে কোনো একটি উপসর্গ থাকলে পরীক্ষা করলে নমুনা সংগ্রহ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা