সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার অজানা আতঙ্কের মধ্যে হাবুডুবু খাচ্ছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার সমালোচনাকে জমের মতো ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তারের হিড়িক চলছে দেশব্যাপী। বর্তমান গণবিরোধী সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী-পুরুষ নির্বিশেষে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করার মূল উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী এই করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন টু শব্দ করতে না পারে। সরকার নিজেদের অবৈধ সত্ত্বা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে জমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে সীমাহীন ব্যর্থতা, করোনাভাইরাসের প্রকোপে বাধভাঙা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সারি দীর্ঘ থেকে র্দীঘতর হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের এদেশে কোনো চিকিৎসা নেই। হাসপাতালে করোনা রোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছে।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘রোগীর তুলনায় শয্যা একেবারেই ন্যূনতম। আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে। এক দুর্ভিক্ষের ঘনছায়া সারা দেশে বিস্তার লাভ করছে। এই কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবিলা না করে বরং মিথ্যা আহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে। আর বিএনপিসহ বিরোধী দল ও মত যাতে মাথা চাড়া দিতে না পারে সে জন্য আগের মতোই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো হচ্ছে নির্দয়-নিষ্ঠুরভাবে।’

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ তিল্লি গ্রামের বিএনপি নেত্রী- মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার এবং গুজোব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার ছাত্রদল নেতা- সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘পলির মতো একজন নারী নেত্রীও গ্রেপ্তারের হাত থেকে রেহায় পায়নি। এই করোনাকালেও পলি ও সাজ্জাদের মতো বিএনপির নেতাকর্মীরা সরকারি নির্যাতনের শিকার হচ্ছে। সরকারের এই কর্মকাণ্ড অমানবিক ও কাপুরুষোচিত। আমি অবিলম্বে মাহমুদা পলি আক্তার ও ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী