,

করোনামুক্ত স্ত্রী, শামীম ওসমানের প্রতি খোরশেদের কৃতজ্ঞতা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে করোনা বীর উপাধি পাওয়া সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনামুক্ত হয়েছেন। অপর দিকে খোরশেদের শরীরে এখনো করোনাভাইরাস রয়েছে। দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর তার রেজাল্ট পজেটিভ আসে।

শুক্রবার বিকেলে তাদের ওই পরীক্ষার ফলাফল আসে। এর আগের দিন তাদের নমুনা সংগ্রহ করা হয়। লুনার ফুসফুস আক্রান্তের কারণে আরো কয়েকদিন স্কয়ার হাসপাতালে ভর্তি থাকতে হবে।

এ বিষয়ে শুক্রবার বিকাল ৬টায় কাউন্সিলর খোরশেদ দেশ রূপান্তরকে বলেন, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে আমার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনামুক্ত হয়েছে। তবে আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, যার কথা না বললে আমি অকৃতজ্ঞ হব। এমপি শামীম ওসমান যিনি আমাকে ফোন দিয়ে আমার স্ত্রীর জন্য স্কয়ারে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন, আজ পর্যন্ত ৭২টি লাশ দাফন করেছে আমাদের টিম। সুস্থ হয়ে আবার মানুষের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ। যতদিন সুস্থ ও বেঁচে আছি এই করোনায় ও করোনার বাইরে সব সময় মানব সেবা করার তৌফিক যেন আল্লাহ দেন। সেই প্রার্থনা করি।

করোনাকালে মানবিক কাজ ও লাশ দাফন করে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া কাউন্সিলর খোরশেদ গত ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন। এর আগে গত ২২ মে করোনা আক্রান্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা