,

সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

কামরান বর্তমানে নগরীর ছড়ারপারের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বদর উদ্দিন আহমদ কামরান জানান, চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে আছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।

প্রায় দুই সপ্তাহ আগে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত হন। তিনিও বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মার্চে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা না মেনে ঢাকা ও সিলেটে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যাপক সমালোচিত হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, দলের কেন্দ্রীয় সদস্য, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তবে তখন তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি