সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলে উচ্চ রক্তচাপের রোগী ‘মৃত্যুঝুঁকি দ্বিগুণ’

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা উচ্চ রক্তচাপের রোগীর মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি বলে একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

‘ইউরোপিয়ান হার্ট জার্নালে’ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব রোগী উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ বন্ধ করে দেন তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ‘দ্বিগুণ’।

জ্যেষ্ঠ গবেষক চীনের জিয়ানের শিজিং হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ফেই লি বলেছেন, “বিষয়টা গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপের রোগীদের বুঝতে হবে যে, তারা কভিড-১৯ এ মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছেন।”

এ ব্যাপারে গবেষণাটি পরিচালনার জন্য চীন ও আয়ারল্যান্ড একদল গবেষক ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চীনের উহানের হুশেনশান হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তাতে দেখা গেছে ৮৫০ জন করোনা আক্রান্ত রোগীর যাদের প্রায় ৩০ শতাংশের হাইপারটেনশন তথা উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। এদের মধ্যে ৪ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।

পক্ষান্তরে হাইপারটেনশেনের সমস্যা নেই করোনাভাইরাসে আক্রান্ত এমন ২ হাজার ২৭ রোগীর মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১ শতাংশের কিছু বেশি।

এসবের সঙ্গে রোগীদের বয়স, লিঙ্গ ও অন্যান্য ডাক্তারি বিষয়গুলো সম্পৃক্ত করে গবেষকেরা দেখেছেন যে, উচ্চ রক্তচাপ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

উচ্চ রক্তচাপের বিভিন্ন ওষুধের ফলে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে কি-না তা খতিয়ে দেখার জন্য একই হাসপাতালে কভিড-১৯ এ আক্রান্ত ২,৩০০ রোগীর ওপর আরও তিনটি পৃথক গবেষণা চালানো হয়।

এ ব্যাপারে সহযোগী গবেষক শিজিং হাসপাতালের অধ্যাপক লিং তাও বলেন, “ডাক্তাররা না বলা পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের উচ্চ রক্তচাপ রোধী চিকিৎসা বন্ধ বা পরিবর্তন না করার পরামর্শ দিচ্ছি আমরা।”

গবেষকেরা এটাও বলেছেন যে, এটা পর্যবেক্ষণধর্মী গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়ালভিত্তিক নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে হলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী