রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় ধরা ছাত্রলীগ নেতা, অতঃপর বিয়ে!

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে ধরা পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশীষ কবির সুবাস।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় প্রেমিকার ঘরে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েন ওই ছাত্রলীগ নেতা। পরে ১০ লাখ টাকা কাবিনমূলে বিয়ে করতে বাধ্য করেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচকৈড় বাজারের ফিড ব্যবসায়ী জনি রহমানের স্ত্রী নূপুর আকতারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম করে আসছিলেন ছাত্রলীগ নেতা সুবাস।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ীকে অন্য ঘরে ঘুমে রেখে নূপুর ও সুবাস পাশের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে রাতেই তাদের বিয়ে করতে বাধ্য করা হয়। বিয়ের পর নববধূকে নিয়ে ছাত্রলীগ নেতা সুবাস নিজ বাড়ি উপজেলার খুবজীপুরে চলে যান।

এ বিষয়ে সুবাশীষ কবির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘নূপুর তার বন্ধু জনির স্ত্রী। পরিস্থিতি সামাল দিতে তিনি নূপুরকে বিয়ে করেছেন।’

এ বিষয়ে জানতে জনির মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু