,

অর্থের অভাবে পচন ধরা পায়ের  চিকিৎসা করাতে পারছে না  রিকশাচালক কবির মিয়া। 

news-image
নিউজ ডেক্স : রতনপুর    ইউনিয়নের চতরংখলার গ্রামের  রিক্সাচালক কবির মিয়ার পায়ে পচন ধরে  খুবই খারাপ    অবস্থা।  কবির মিয়ার  ২ মেয়ে, ৪ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তার চিকিৎসা খরচ বহন করার মতো পরিবারের কোন টাকা নেই। অপারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকার  প্রয়োজন।
 পেশায় তিনি ছিলেন একজন রিক্সাচালক। বাড়ি তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের চতরংখলার গ্রামে। যখন সে সুস্থ ছিলো তখন তার ছিলো আত্মিয় স্বজন । কিন্তু এখন তার দুর্দিনে কেউ তার পাশে নেই।
অসহায় কবিরের টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। তার ডান পায়ে দীর্ঘদিন ধরে পচন ধরে চারপাশে দুর্ঘন্ধ ছরাচ্ছে।
অশ্রুসিক্ত নয়নে কবির মিয়া বলেন, গত ১০ বছর রিক্সাচালাইয়া আমার দুই মেয়ে চার ছেলে নিয়ে কোন রকমে জীবনযাপন করছিলাম। কিন্তু আমার পায়ে  সমস্যা হওয়ার কারণে  দীর্ঘদিন আমি বিছানায় অসুস্থ। এখন আমার পরিবার একদিন খেলে আরেকদিন খেতে পাইনা।
স্থানীয়রা জানান, বছর খানেক আগে কবিরের পায়ের পাতায় ছোট একটি ট্যাপের মতো হয়েছিল পরে সেটা আস্তে আস্তে পচন ধরে। যদি সরকার বা ধনাঢ্য ব্যক্তিরা এই অসহায় গরিব মানুষটিকে চিকিৎসা করে তবে সে সহ তার  পরিবারটি বাচঁতে পারে।
কেন্দ্রীয় যুবলীগের  সাবেক সহ সম্পাদক ও দৈনিক যায়যায় কাল পত্রিকার  সম্পাদক আলামিনুল হক আলামিন বলেন, কবিরের পায়ের অবস্থা খুবই খারাপ। তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। কিন্তু টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে পারছেন না। যদি সরকারের পক্ষ থেকে বা কোন ধনাঢ্য ব্যক্তি বা কোন সংস্থার মাধ্যমে তাকে চিকিৎসা করানো যায় তাহলে তাকে সুস্থ করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি