,

প্রবল বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ধস

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রবল বৃষ্টিতে এক সড়কের নিচ থেকে মাটি সরে ধসে পড়েছে।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়কের ধস মেরামত করার কাজে নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়ে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দ্রুত সড়কটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এ সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করে। ২৬ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর পর্যন্ত নতুন সংযোগ সড়ক ও পাগলা নদীতে একটি বিশাল সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। সেতু ও সংযোগ সড়কের কারণে দুই উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হয়।

রাতভর এ বৃষ্টিপাতে সড়কটির সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর পশ্চিমপাড়ার অংশের মাটি সরে যায়। এ অবস্থায় ছোট যানবাহনগুলো চলাচল করছিল। তবে বৃহস্পতিবার সড়কটি মাঝখান থেকে ভেঙে দুই ভাগ হয়ে যায়। এতে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তারা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি