মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় আরও পাঁচজনের লাশ ভেসে উঠল

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার আরও পাঁচটি মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত সাত যাত্রী।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলার মিটুয়ানী, স্থলচর ও আজিমুদ্দিন মোড় এলাকায় যমুনা নদীতে তিনটি লাশ ভেসে ওঠে। পরে এলাকাবাসী লাশগুলো উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে পুলিশের বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, আজ সকালে এনায়েতপুরের স্থলচরের পাশে একটি লাশ ভেসে উঠলে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া লাশটি মানিকগঞ্জের সিংগাইর এলাকার আলমের (২৬) বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। এ সময় আজিমুদ্দি মোড় এলাকা থেকে দুজন, স্থলচর একজন ও ঘুসুরিয়ায় এক জনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, বাকি নিখোঁজ যাত্রীদেরও সলিল সমাধি হয়েছে। এ ছাড়া মঙ্গলবার জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় বর্তমানে নিখোঁজ রয়েছেন আরও সাতজন যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক ছিলেন।

জীবিত উদ্ধার হওয়া যাত্রী নজরুল ইসলাম জানান, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এই নৌকাডুবির জন্যও অনেকটা দায়ী।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, ঈদের পরে এমন ঘটনায় পুরো জেলাবাসী শোকাহত। নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়া হয়েছে। আহতদের সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত মঙ্গলবার এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও দুটি লাশ উদ্ধার হয়।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা