,

উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েছে, আরও ৩ দিন থাকবে

news-image

নিউজ ডেস্ক : মে মাসের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে উত্তরা-পশ্চিমাঞ্চলের পরিবর্তে গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

দেশে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।

এ সময় রাঙ্গামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩১ মিলিমিটার। এছাড়া পটুয়াখালী ও গোপালগঞ্জে ১০৭ মিলিমিটার, বরিশালে ১০৪ মিলিমিটার এবং মাদারীপুরে ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা