শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফরুল্লাহ চৌধুরীকে গণভবন থেকে ‘ফোন’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার রাতে তিনি এ তথ্য জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিটে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় আইসোলেশনে আছেন।

মঙ্গলবার রাতে গণভবন থেকে তাকে ফোন করা হয়েছে জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ফোনে আমার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাওয়া হয়েছে। কী অবস্থায় আছি তা জানতে চাওয়া হয়েছে। আমি সুস্থ হয়ে উঠব বলেও তারা আশা করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াহ আরো অনেকে ফোন করে তার খবর নিচ্ছেন বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী তার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। এ কিট বর্তমানে বিএসএমএমইউতে পরীক্ষাধীন আছে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ