,

রাশিয়ায় করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এদিন দেশটিতে রেকর্ড ১২ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও দাবি কর্তৃপক্ষের।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৭ জন।

আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার, যা দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ। আক্রান্তের তালিকায় রাশিয়ার ওপরে আছে যুক্তরাষ্ট্র, ১৬ লাখ ৬২ হাজার; দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, প্রায় পৌনে ৪ লাখ।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন। এই সময়ে রেকর্ড ১২ হাজার ৩৩১ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানানো হয়েছে। সময়টাকে করোনা আক্রান্তের সর্বোচ্চ সীমা পেরিয়ে যাওয়া হিসেবেও দেখা হচ্ছে।

এরই মধ্যে রাশিয়ার অধিকাংশ জায়গায় লকডাউন শিথিল করে আনা হয়েছে। তবে এপিসেন্টার মস্কোতে মে মাসের শেষ পর্যন্তই লকডাউন বহাল রাখা হয়েছে।

সোমবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপস্থিত হতে দেখা গেছে। এত দিন কয়েক সপ্তাহ ধরে মস্কোর নিজ বাসভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশের তুলনায় আক্রান্তের বিবেচনায় রাশিয়া মৃত্যুর হার অনেক কম। সমালোচকদের দাবি দেশটিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা