,

গাইনি চিকিৎসক আমেনা খাতুনের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের আমেনা জেনারেল হাসপাতালের পরিচালক আমেনা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আমেনা খাতুনের ছেলে অ্যাডভোকেট এম আবুল বাশার সিদ্দিক বলেন, ‘নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) হিসেবে অবসর নেওয়ার পর থেকে মা বাড়ির নিচতলায় আমেনা জেনারেল হাসপাতালে রোগী দেখতেন।

সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হলেও সেখানে নিয়মিত যেতে হতো না। ১৫ দিন আগে তার করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়। ৯ দিন আগে আইইডিসিআরের রিপোর্টে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। বাড়িতেই আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।’

আবুল বাশার সিদ্দিক আরও বলেন, ‘আগে থেকেই মায়ের সিভিয়ার অ্যাজমার সমস্যা ছিল। তার বয়স ৬৩ বছর। গত মঙ্গলবার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। আজ সকালে তার ‍মৃত্যু হয়।’

‘আমরা বার বার বলেছি, ক্লিনিক বন্ধ করে দাও। মা বলতেন, ক্লিনিক বন্ধ করে দিলে রোগীরা কোথায় যাবে? তাদের চিকিৎসার প্রয়োজন। আমাদের ধারণা, হাসপাতাল থেকেই তিনি আক্রান্ত হয়েছেন’, যোগ করেন আমেনা খাতুনের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আমেনা জেনারেল হাসপাতালের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা