,

২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের পরীক্ষা কমেছে। নতুন করে পরীক্ষা হয়েছে মাত্র ৫ হাজার ৪৬৬টি। নতুন পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন, মারা গেছে ২১ জন এবং সুস্থ হয়েছে ২৪৫ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪ হাজার ৪১৬টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৪০৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ১৬৬ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫২২ জন। সুস্থ হয়েছে ২৪৫ জন। মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৫৭৯ জন।’

এর আগে সোমবার ৪৮টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৫৪১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৫১টি। এই সংগৃহীত নমুনা থেকে রোগী শনাক্ত হয় ১ হাজার ৯৭৫ জন, মারা গেছে ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা