,

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোররাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।’

নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন।

এই পরিবারের ঘনিষ্ঠজন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বলেন, ‘নিলুফার মঞ্জুর মারা গেছেন। উনার পরিবারের পক্ষ থেকে পরবর্তী বিষয়গুলো জানানো হবে।’

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

এদিকে, তার মৃত্যুর খবরে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তাদের একজন নিলুফার মঞ্জুরকে বর্ণনা করেছেন ‘ট্রু নেশন বিল্ডার’ হিসেবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা