,

সাতক্ষীরায় ঈদের দিন করোনায় দুইজনের মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ঈদের দিন দুপুর ২টার দিকে দিকে মারা যান এক নারী।

এর আগে একই দিন ভোরে মারা গেছেন এক বৃদ্ধ। নমুনা সংগ্রহ করলেও তাদের রিপোর্ট এখনও হাতে পায়নি সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ।

মৃতরা হলেন- দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত ইজার আলীর ছেলে আয়ুব আলী (৭০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার সেলিনা বেগম হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে আয়ুব আলী গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। তিনিও সোমবার ভোরে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, মারা যাওয়া দুইজনের বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে। তাদের রিপোর্ট দ্রুত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। বর্তমানে সাতক্ষীরায় ৩৩ জন করোনা রোগী রয়েছেন। এর মধ্যে দুইজন সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি