,

নবীনগরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুচির ঈদ সামগ্রী বিতরণ

news-image

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সনি আক্তার সুচি দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে নবীনগর উপজেলার জল্লীকান্দি গ্রামে চেয়ারে বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসির পরামর্শে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, চিনি, সেমাই এসব খাদ্যসামগ্রী পেয়ে দরিদ্র ও কর্মহীন মানুষেরা ভীষণ খুশি। জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা ।

এসময় উপস্থিত ছিলেন- দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: তাজুল ইসলাম, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন, আওয়ামী লীগ নেতা মো: ছলিম উদ্দিন, ছলিমগঞ্জ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সরকার, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, উপজেলা যুবলীগের সদস্য মো: আশরাফুল আলম বাবু, ব্যবসায়ী মো: আল মামুন, ছাত্রলীগ নেতা ইমন আহমেদ প্রমূখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি