,

আবাসিক হোটেলে কাপড়ের ব্যবসা!

news-image

নিউজ ডেস্ক : করোনভাইরাসের সংক্রমণ ছড়িয়ে ঠেকাতে মার্কেট বন্ধ রাখার কথা বললেও অনেকেই তা মানছেন না। ঠাকুরগাঁও জেলায় মার্কেট বন্ধ ঘোষণা করা হলেও পৌর শহরের চৌরাস্তার টাউন প্লাজার তৃতীয় তলায় আবাসিক প্রাইম হোটেলে কাপড় ও তৈরি পোশাক বিক্রির ঘটনায় অভিযান চালানো হয়েছে।

আজ শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন প্রাইম আবাসিক হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি কাপড় ও তৈরি পোশাক রাখার কক্ষগুলো তালাবদ্ধ করার নির্দেশ দেন।

ইউএনও জানান, প্রাইম হোটেলের কক্ষগুলোতে ঈদ মার্কেটেরে মতো দেদারসে কাপড় বিক্রি চলছিল। ভবনের নিচে ও রাস্তায় থাকা ক্রেতাদের গোপনে তিন তলায় হোটেল কক্ষে গিয়ে কেনাকাটার জন্য প্রচার করাও হচ্ছিল।

এ ছাড়া অভিযানের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউএনবি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা