সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বিমান বিধ্বস্ত : ৩৫ জনের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে আবাসিক এলাকায় ৯৮ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ারবাসটির ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিধ্বস্ত বিমানটি থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর- ডন অনলাইন।

শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি মডেল কলোনিতে এ৩২০ এয়ারবাসটি বিধ্বস্ত হয়। বিমানটি লাহোর থেকে করাচির উদ্দেশ্যে ছেড়ে আসে।

উদ্ধার হওয়াদের মধ্যে জাফর মাসুদ নামে একজন ব্যাংক কর্মকর্তা ও মেহাম্মদ জুবায়ের নামে অপর একজন যাত্রী রয়েছেন। বেঁচে যাওয়া দুই যাত্রীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। সিন্দু প্রদেশের তথ্য মন্ত্রী নাসির হুসায়েন শাহ বিষয়টি নিশ্চিত করেন।

এধি ফাইন্ডেশনের মুখপাত্র সাদ এধি জানিয়েছেন, তারা বিভিন্ন হাসপাতালে ৩৫ জনের মরদেহ নিয়ে গেছেন। এ ছাড়া আবাসিক এলাকার ২০-২৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, নিহত ও বেঁচে যাওয়া সংখ্যার বিষয়ে এখনই কিছু বলা যায় না।

এদিকে দুর্ঘটনার পরপরই সিন্ধু স্বাস্থ্য ও জনসংখ্যা কল্যাণমন্ত্রী করাচির সব বড় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে মোবাইল টাওয়ারের সঙ্গে সংর্ঘষ হয়। পরে এটি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী