শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনিদের ক্ষমার অধিকার কারও নেই, বললেন খাশোগির বাগ্‌দত্তা

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটের ভেতর খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির খুনিদের তার ছেলেরা ‘ক্ষমা’ করে দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন তার বাগ্‌দত্তা হাতিস চেঙ্গিস। জানিয়েছেন, খুনিদের ‘ক্ষমা করার অধিকার কারও নেই’।

২০১৮ সালের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে খুন হন দেশটির ৫৯ বছর বয়সী সাংবাদিক জামাল খাশোগি। ওয়াশিংটন পোস্টের এই কলাম লেখকের হত্যার ঘটনা গোটা বিশ্বকে আলোড়িত করে। এই হত্যার পেছনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় এই হত্যাকাণ্ড হয়েছে বলে অনেকের মত।

অবশ্য এমন অভিযোগ প্রত্যেকবারই উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। পরে অবশ্য এ ঘটনায় জড়িত ১৫ জনের মধ্যে ১১ জনকে অভিযুক্তও করে সৌদি কর্তৃপক্ষ। বিচারে ৫ জনের মৃত্যুদণ্ড, তিনজন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকিরা ছাড়া পান বলে গত বছরের ডিসেম্বরে জানিয়েছিল দেশটির সরকার।

শুক্রবার খাশোগির বড় ছেলে সালাহ খাশোগি শুক্রবার টুইটারে জানান, রমজান উপলক্ষে তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন।

“আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি।”

এমন খবর পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে দেরি করলেন না খাশোগির তুর্কি বাগ্‌দত্তা হাতিস চেঙ্গিস। টুইটারে তিনি লিখেছেন- “ফাঁদে ফেলে তাকে এমন জঘন্যভাবে হত্যা করা কোনো আইনেই পার পাওয়ার মতো নয়। খুনিদের ক্ষমা করার অধিকার কারও নেই। আমি ও অন্যরা কেউ #জাস্টিসফরজামাল কার্যক্রম থামাব না।”

“খুনিরা তাকে প্রলুব্ধ করতে, ফাঁদে ফেলতে এবং হত্যা করতে সৌদি থেকে এসেছিল…আমরা খুনিদের ক্ষমা করব না। যারা নির্দেশ দিয়েছে তাদেরও ক্ষমা করব না।”- যোগ করেন খাশোগির বাগ্‌দত্তা।

বিশ্লেষকদের বিশ্বাস, খাশোগির ছেলেদের এই ঘোষণাতেই পার পেয়ে যেতে পারে হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ অজ্ঞাত আসামি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ