,

দুর্যোগের অমানিশায় আলো হাতে সাহসী কাণ্ডারী প্রধানমন্ত্রী : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দুর্যোগের অমানিশায় আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারী।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।

সরকার দুটি চ্যালেঞ্জ পার করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং আরেকটি হচ্ছে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন পরবর্তী পুনর্বাসন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো এবারও প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি দুর্যোগের অমানিশায় আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো দুর্যোগে থেমে থাকেনি বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনাভাইরাস সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবো ইনশা আল্লাহ।

এ সময় ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদুল ফিতর আসন্ন। বেঁচে থাকলে আমরা ঈদ উদযাপনের সুযোগ পাবো। এখন করোনাবিরোধী লড়াইয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারে নির্দেশনা প্রতিপালন করি।

ভিডিও কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তে যুক্ত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা