,

দেশে চব্বিশ ঘণ্টায় করোনায় রেকর্ড ২৪ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চব্বিশ ঘণ্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থতার সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর এই সময়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জন।

এর মধ্যে চব্বিশ ঘণ্টায় ৫৮৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ২০.৪৯ শতাংশ।

চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেকর্ড ২৪ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৩২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২৫ জনের ১৩ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগের নয়জন, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, বাড়িতে আটজন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

তাদের বয়স ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে দুজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।

বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৪৭টি ল্যাবে ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৭২৭টি নমুনা।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ২২৫ জনকে; ছাড় পেয়েছেন ৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৬০ জন।

একদিনে কোয়ারেন্টাইনে আনা হয়েছে ২ হাজার ৫০৭ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ১৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৪ হাজার ৯২৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা