,

করোনায় পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫৭

news-image

নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ শুরুর পর থেকে রোববার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫ জন।

অন্যদিকে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। সারা দেশে করোনায় আক্রান্ত পুলিশের মধ্যে অর্ধেকই ডিএমপি সদস্য।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনাভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে রোববারই বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন আট জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা